www.HelloBangla.News – আন্তর্জাতিক – ৭ ফেব্রুয়ারি, ২০২৫: আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ধরণের একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত এই প্রেসিডেন্ট। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী) হোয়াইট হাউজের এক কর্মকতা বিষয়টি নিশ্চিত করেছেন।

আইসিসির বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির আদেশে সই করার পর ট্রাম্প বলেন, আইসিসি অবৈধ। এটি যুক্তরাষ্ট্র ও আমাদের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলকে লক্ষ্য করে ভিত্তিহীন পদক্ষেপ নিচ্ছে।

২০২৩ সালের অক্টোবরে হামাস ইসরায়েলে ঢুকে আক্রমণ করে। তারপর ইসরায়েল গাজায় আক্রমণ চালায়। হামাসকে সন্ত্রাসবাদী সংগঠন বলে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র জার্মানি, ইসরায়েলসহ বেশ কিছু দেশ। এরপর আইসিসি নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।

ট্রাম্পের নির্দেশে বলা হয়েছে, আইসিসি যা করেছে, তা বিপজ্জনক নজির হিসাবে থাকবে। এই নিষেধাজ্ঞার ফলে আইসিসি কর্মকর্তারা যুক্তরাষ্ট্রে ঢুকতে পারবেন না।

ট্রাম্পের নির্দেশে বলা হয়েছে, ইসরায়েল হচ্ছে ওয়াশি্ংটনের খুব ঘনিষ্ঠ সহযোগী। সেদেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ভিত্তিহিন অভিযোগ করে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল কেউই আইসিসি-র সদস্য নয়।