www.HelloBangla.News – লাইফস্টাইল – ১০ ফেব্রুয়ারি, ২০২৫: সবজি হিসেবে লাউ একটি জনপ্রিয় খাবার। প্রচলিত ধারা ভেঙ্গে এখন রন্ধন শিল্পীরা মজাদার লাউ কলাইর রান্না করছে। আজ দেওয়া হলো এই রান্নার রেসিপি। আপনি ইচ্ছা করলে ঘরে বসেই তা তৈরি করতে পারেন।

উপকরণ:
লাউ মাঝারি সাইজের একটা কিউব কাট, মুশুরের ডাল-২৫০ গ্রাম, কাঁচা মরিচ ফালি-১০০গ্রাম, পেঁয়াজ কুচি-১০০গ্রাম, রসুন কিমা ৫০ গ্রাম, পাঁচফোড়ন গুড়ি-আধা চা-চামচ, জিরাগুঁড়া আধা চা-চামচ, হলুদের গুড়ি আধা চা-চামচ, শুকনা মরিচ-৫/৬ টা, আদা রসুন বাটা-১ টেবিল চামচ, লবন-স্বাদ মতো, সরিষার তৈল-৩ টেবিল চামচ, পাকা টমেটো ফালি-২/৩টা ও ধনে পাতা কুচি।
প্রস্তুত প্রণালী:
একটা কড়াই এ আগে থেকে ধুয়ে কেটে রাখা লাউ ও কালাই(মুশুরের ডাল) লবন,মরিচ ফালি,রসুন কিমা এবং পেঁয়াজ কুঁচি দিয়ে ৫০০মিলি পানি দিয়ে সিদ্ধ করে নিতে হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ লাউ ও ডাল আধা গলা না হয়।
এরপর অন্য একটি কড়াইয়ে তেল দিয়ে তাতে আস্ত শুকনা মরিচ, রসুন কিমা এবং পেঁয়াজ কুঁচি দিয়ে গোল্ডেন ব্রাউন করে আগে থেকে সেদ্ধ করে রাখা লাউ কালাই ঢেলে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এবং সব শেষে টমেটো ফালি, জিরাগুঁড়ি,পাঁচফোড়ন গুড়ি এবং ধনেপাতা কুচি দিয়ে মাঝারি আঁচে পাঁচ মিনিট রেখে নামিয়ে গরম ভাত/রুটি/পরোটা অথবা লুচির সাথে পরিবেশন করুন।
রন্ধন শিল্পী-রেনু আহমেদ