www.HelloBangla.News – লাইফস্টাইল – ১৩ জানুয়ারি, ২০২৫: পুলি পাটিসাপটা পিঠা মূলত নীলফামারী অঞ্চলের পিঠা। এর তৈরি প্রণালী নিলফামারীর হলেও পিঠাটি এখন সারা দেশে বেশ জনপ্রিয়। আজ দেওয়া হলো পুলি পাটিসাপটা পিঠার রেসিপি।

 

উপকরণ :

চাউলের গুরি ১.৫ কাপ, ময়দা ১/২ কাপ, লবন ১/২ চা চামচ, লিকুইড দুধ, চিনি ১/৩ কাপ, ১/৪ কাপ গুড়, পুর এর জন্য, দুধ ২ কাপ, এলাচ ৩ টা, চিনি ১/২ কাপ, চালের গুড়ি ২ টেবিল চামচ ।

রন্ধন শিল্পী নাসরিন নওরোজ সপ্না (২)
রন্ধন শিল্পী নাসরিন নওরোজ সপ্না (২)

প্রণালী( স্তর ১): 

ব্লানডারের মদধে ১.৫ কাপ চাউলের গুড়া, ১/২ ময়দা,১/২ চা চামচ লবন,২ কাপ লিকুইড দুধ একটু ব্লান করে নিতে হবে। এরপর ঐ ডো থেকে ১ কাপ ডো আলাদা করে রাখতে হবে।বাকী ডো তে ১/৩ চিনি মিক্স করবো।আর আলাদা রেখে থাকা ডো তে গলিয়ে রাখা গুড় মিশাবো ১/৪ কাপ।ভালোভাবে মিশিয়ে নিব। এরপর ফ্রাই প্যানে তৈল ব্রাস করে গোল গোল করে  ডিজাইন করতে হবে( সসের পাইপ আলা বোতল( যার মদধে গুড় মিক্স করা ডো ছিল) একটু শুকিয়ে আসলে সাদা চিনির ডো দিতে হবে পুলির সেফে, তারপর পুলির মতো করে, ভিতরে পুর দিয়ে ভাজ করে নেমে পরিবেশন করতে হবে।

 

প্রণালী (স্তর ২):

অন্য কড়াইয়ে দুধ,নারিকেল, সামান্য লাবন,চিনি দিয়ে জাল করে নাড়তে নাড়তে শেষে ২ টেবিল চামচ চালের গুড়ি দুধ দিয়ে মিশিয়ে দিয়ে নেড়ে একটা টাইট পুড় করে নামাতে হবে।

রন্ধন শিল্পী: নাসরিন নওরোজ সপ্না