www.HelloBangla.News – আন্তর্জাতিক – ১৩ জানুয়ারি, ২০২৫: যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জলেসে চলমান ভয়াবহ দাবানলে মৃত্যুর সংখ্যা বেড়ে ২৪ জনে দাঁড়িয়েছে। এছাড়া, অন্তত ১৬ জন এখনও নিখোঁজ রয়েছেন। এখনো পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণের বাইরে রয়েছে।

ক্যালিফোর্নিয়ার আবহাওয়া পূর্বাভাসদাতারা লস অ্যাঞ্জেলেসের চারপাশে আগুন ছড়িয়ে পড়া তীব্র বাতাসের বিষয়ে সতর্ক করেছেন, যা এই সপ্তাহে আবার বাড়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া কর্তৃপক্ষ জানিয়েছে, তুলনামূলক কম বাতাসে কেটেছে সপ্তাহা শেষ হয়েছে। রবিবার রাত থেকে বুধবার পর্যন্ত পুনরায় প্রচুর বাতাস শুরু হতে পারে। এর গতিবেগ ঘণ্টায় ৬০ মাইল (৯৬ কিমি) পর্যন্ত পৌঁছাতে পারে।কর্মকর্তারা সতর্ক করে জানিয়েছে, অপেক্ষাকৃত মৃদু বাতাসের পর সপ্তাহের শেষে রোববার রাত থেকে বুধবার পর্যন্ত সান্তা আনা নামে পরিচিত শুষ্ক বাতাস বইবে। যার গতিবেগ থাকবে ৬০ এমপিএইচ।

লস অ্যাঞ্জেলসের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, স্থানিয় সময় রবিবার পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ জনে।

এদের মধ্যে ইটনের পুড়ে যাওয়া ধ্বংসস্তুপ থেকে ১৬ জনের আর বাকি আট জনের মরদেহ প্যালিসেডস থেকে উদ্ধার করা হয়েছে। এর আগে কর্মকর্তারা ১৬ জনের নিখোঁজ থাকার কথা জানিয়েছিলেন।

প্যালিসেডসের দাবানল এখন পর্যন্ত সবচেয়ে বড়। এতে এখন পর্যন্ত ২৩ হাজার একরের বেশি পুড়ে গেছে। মাত্র ১৩ শতাংশ অবশিষ্ট রয়েছে।

দ্বিতীয় বৃহত্তম দাবানল ইটনের আগুন। এতে ১৪ হাজার একরের বেশি পুড়ে গেছে, অবশিষ্ট রয়েছে ২৭ শতাংশ।