নীতি সুদহার ১০ শতাংশ অপরিবর্তিত রেখে দ্বিতীয়ার্ধের মুদ্রানীতি ঘোষণা

www.HelloBangla.News – অর্থনীতি – ১০ ফেব্রুয়ারি, ২০২৫: নীতি সুদহার ১০ শতাংশ অপরিবর্তিত রেখে চলতি ২০২৪-২৫ অর্থবছরের দ্বিতীয়ার্ধের মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। নীতি সুদহার ১০ শতাংশ বহাল ছিলো। আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর এক সংবাদ সম্মেলনে নতুন মুদ্রানীতি ঘোষণা করেন। এ সময় কেন্দ্রীয় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। […]

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে দুই থেকে তিন মাস সময় লাগবে: অর্থ উপদেষ্টা

www.HelloBangla.News – অর্থনীতি – ৪ ফেব্রুয়ারি, ২০২৫: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে দুই থেকে তিন মাস সময় লাগবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। অর্থ উপদেষ্টা বলেন, “আপাতত আমাদের মূল্যস্ফীতির দিকে মূল মনোযোগ […]

চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষতা ও প্রতিযোগী মনোভাব তৈরি করতে হবে: বাণিজ্য উপদেষ্টা

www.HelloBangla.News – অর্থনীতি – ৪ ফেব্রুয়ারি, ২০২৫: বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তীর্ণ হওয়ার চ্যালেঞ্জ মোকাবিলায় ট্রেড ফ্যাসিলিটেশন রোডম্যাপ বাস্তবায়ন জরুরি। চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের দক্ষতা ও প্রতিযোগী মনোভাব তৈরি করতে হবে। আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) ঢাকার বিয়াম ফাউন্ডেশন মাল্টিপারপাস হলে বাণিজ্য মন্ত্রণালয় আয়োজিত ন্যাশনাল ট্রেড ফ্যাসিলিটেশন কমিটির (এনটিএফসি) ৮ম সভায় সভাপতির […]

গত ১৫ বছরে উল্লেখযোগ্য বিনিয়োগ হয়নি তাই কর্মসংস্থান সৃষ্টি হয়নি: বাণিজ্য উপদেষ্টা

www.HelloBangla.News – অর্থনীতি – ২  ফেব্রুয়ারি, ২০২৫: অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানিয়েছেন গত ১৫ বছরে উল্লেখযোগ্য বিনিয়োগ হয়নি তাই কর্মসংস্থান হয়নি বলে জানিয়েছেন। আজ রবিবার (২ ফেব্রুয়ারি) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বণিক বার্তা আয়োজিত পলিসি কনক্লেভে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ কথা বলেন। এ আলোচনার মূল বিষয় ছিল ‘খাদ্যপণ্যের যৌক্তিক […]

১২ কেজির এলপি গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে ১৯ টাকা

www.HelloBangla.News – অর্থনীতি – ২  ফেব্রুয়ারি, ২০২৫: ফেব্রুয়ারি মাসের জন্য ভোক্তাপর্যায়ে ১২ কেজির এলপি গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে ১৯ টাকা।  ফলে এতে চলতি মাসের জন্য এলপিজির ১২ কেজির প্রতি সিলিন্ডারের দাম দাঁড়িয়েছে এক হাজার ৪৭৮ টাকা। এতদিন যা ছিল এক হাজার ৪৫৯ টাকা। আজ রবিবার (২ ফেব্রুয়ারি) নতুন এ মূল্যের ঘোষণা দেয় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি […]

আয়কর রিটার্ন জামা দেওয়া যাবে আগামী ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত

www.HelloBangla.News – অর্থনীতি – ৩০  জানুয়ারি, ২০২৫: আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় ফের বাড়ানো হয়েছে। আগামী ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত রিটার্ন দাখিলের শেষ সময় নির্ধারণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর নীতি উইংয়ের দ্বিতীয় সচিব এইচ এম শাহরিয়ার হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এ নিয়ে তৃতীয় দফা রিটার্ন […]

মহার্ঘ ভাতার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: অর্থ উপদেষ্টা

www.HelloBangla.News – অর্থনীতি – ২৮  জানুয়ারি, ২০২৫: সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা মহার্ঘ ভাতা পাবেন কি পাবেন না সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন। অর্থ উপদেষ্টা বলেন, “মহার্ঘ […]

বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতির পাঁচ দফা দাবি

www.HelloBangla.News – অর্থনীতি – ২৮  জানুয়ারি, ২০২৫: সব পণ্যের বর্ধিত ভ্যাট প্রত্যাহার করে ৫০ লাখ টাকা টার্নওভার পর্যন্ত ভ্যাটমুক্ত রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি। একইসঙ্গে দোকান ব্যবসাকে ক্ষুদ্র ও মাঝারি শিল্প অন্তর্ভুক্তিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন তারা। আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাজধানীর সেগুন বাগিচায় ডিআরইউ-এ আয়োজিত সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি নাজমুল হাসান […]

আমরা বাড়তি ভ্যাট নিয়ে জনগণের জন্য কাজ করছি: অর্থ উপদেষ্টা

www.HelloBangla.News – অর্থনীতি – ২৭  জানুয়ারি, ২০২৫:  আমরা বাড়তি ভ্যাট নিয়ে জনগণের জন্য কাজ করছি বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, “আমরা বাড়তি ভ্যাট নিয়ে মাতারবাড়ি পোর্ট করছি, নানা উন্নয়ন প্রকল্পে টাকা খরচ করছি। আমরা ভ্যাট নিয়ে নিজের পকেট ভারী করব না, জনগণের জন্য কাজ করছি।” আজ সোমবার (২৭ জানুয়ারি) নগরীর […]

বিজেএমসি ও বিটিএমসি’র মিলগুলো লিজের মাধ্যমে উদ্যোক্তাদের দিতে চাই: বাণিজ্য উপদেষ্টা

www.HelloBangla.News – অর্থনীতি – ২৬  জানুয়ারি, ২০২৫:  ‘বিজেএমসি ও বিটিএমসি’র প্রায় ৪৫-৫০টির মতো প্রতিষ্ঠান রয়েছে, এগুলো পিপিপি/লিজের মাধ্যমে উদ্যোক্তাদের দিতে চাই। ইতোমধ্যে গত ছয় মাসে তিনটি মিল হস্তান্তর হয়েছে, আরও কিছুর প্রক্রিয়া চলমান আছে। আমি সম্ভাব্য বিনিয়োগকারীদের বলতে চাই, এখন সরকার কোনও সম্পর্কের ভিত্তিতে সিদ্ধান্ত নিচ্ছে না, সিদ্ধান্ত নেবে বিনিয়োগকারীর যোগ্যতা এবং প্রস্তাবের ভিত্তিতে। প্রতিষ্ঠানগুলোর […]