www.HelloBangla.News – রাজনীতি – ৬ ফেব্রুয়ারি, ২০২৫: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নোয়াখালীর কোম্পানীগঞ্জের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করেছে ছাত্র-জনতা।
আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে বসুরহাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বড়রাজাপুর গ্রামে মিয়া বাড়িতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, দুপুর বারোটার দিকে শুরু হওয়া এই হামলা এখনও চলছে। বিক্ষুব্ধ ছাত্র-জনতা বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে ভাঙচুর চালাচ্ছে।
হাতুড়ি, রড, যার কাছে যা ছিল তা নিয়ে হামলা চালাচ্ছে। অনেকে বুলডোজার খুঁজছিলো কিন্তু তা পায়নি।
তারা জানান, ভাঙচুরের পর বাড়ি থেকে এখন মালামাল লুট করে নিয়ে যাচ্ছেন মানুষজন এবং বাড়ির জায়গায় জায়গায় অগ্নিসংযোগ করা হচ্ছে। উল্লেখ্য, ওই বাড়িতে গত পাঁচই অগাস্টের পরই একবার হামলা চালানো হয়েছিলো।