www.HelloBangla.News – লাইফস্টাইল – ৫ ফেব্রুয়ারি, ২০২৫: বাংলাদেশের গ্রাম অঞ্চলের নবান্ন উৎসব এমন একটি উৎসব যা অনান্য উৎসবকেও হার মানায়। প্রতিটি ঘরেই পিঠাপুলির বাহার দেখা যায়। এই সময় সবচেয়ে জনপ্রিয় পিঠা হলো দুধ চিতই পিঠা। আজ দেওয়া হলো এই পিঠার রেসিপি।

 

উপকরণ:

আতপ চালের গুড়ি-৪ কাপ, লবন-১চা চামচ, পানি-আড়াই কাপ, ময়দা-২ টেবিল চামচ, দুধ-                     ২ লিটার, গুড়াদুধ-২টেবিল চামচ, খেজুরের গুড়-১০০ গ্রাম, নারকেল কুড়া-হাফ কাপ, চিনি                    -৫০ গ্রাম, বাদামকুচি-২ টেবিলচামচ, গোলাপপাপড়ি-সামান‍্য।

রন্ধন শিল্পী-জিনিয়া ইসলাম (২)
রন্ধন শিল্পী-জিনিয়া ইসলাম (২)

প্রণালি:

ভেজা আতপ চাল চেলে লবন দিয়ে নেড়ে নিতে হবে। ময়দা দিতে হবে। ময়দা মূলোত পিঠাকে নরম রাখে। এতে পিঠা ফেটে যায়না। এখন গুড়িতে এক কাপ পানি দিয়ে খুব ভালো করে হাত দিয়ে মাখাতে হবে। আঠালো ভাব হবে। পনের মিনিট মেখে ঢেকে দশ মিনিটের জন্য রেখে দিবো। দশ মিনিট পর আবারও ভালো করে মেখে বাকি পানি অল্প  অল্প করে দিয়ে মাখতে হবে। সুন্দর  একটা ব‍্যটার তৈরি হবে। ব‍্যটার টি  খুব বেশি ঘন হবেনা। মাঝারি অবস্থায় থাকবে।

চুলায়  লোহার কড়াই বা ছাচ গরম করে সামান‍্য তেল ব্রাশ করে পিঠা এক চামচ দিয়ে ঢেকে দিবো। পাচ মিনিট পর ঢাকনা উঠিয়ে যদি দেখা যায় পিঠার উপরে ছিদ্র হয়েছে তখন উঠিয়ে নিতে হবে। এভাবে সব চিতই বানিয়ে নিতে হবে।

দুধ জাল করে নিয়ে তাতে গুড়াদুধ, গুড়, চিনি ও নারকেল দিতে হবে। পাচ মিনিট দুধ ফুটিয়ে চুলা বন্ধ করে দিবো। এখন দুধে গরম  গরম চিতই পিঠা ছেড়ে দিয়ে ঢেকে রাখতে হবে। দুধে পিঠা দিলে পিঠা গুলি ফুলে বড় হয়ে আসবে। বাদাম কুচি দিবো।

ঠান্ডা হলে সার্ভিং বাটিতে বেড়ে তারর উপরে আরো কিছু বাদাম কুচি ও গোলাপ পাপড়ি ছিটিয়ে সাজিয়ে পরিবেশন করুন অনেক মজার দুধ চিতই।

রন্ধন শিল্পী-জিনিয়া ইসলাম।