www.HelloBangla.News – খেলাধুলা – ১  ফেব্রুয়ারি, ২০২৫: এবার বিপিএলে তেমন বিদেশি তারকা ক্রিকেটারের দেখা মেলেনি। কেননা বিভিন্ন দেশে ঘরোয়া ক্রিকেট চলছে । তাছাড়া আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে কয়েকটি দেশ টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলছে। এই অবস্থায় আবার নতুন বিতর্ক দেখা দিয়েছে ম্যাচ ফিক্সিং নিয়ে।

ম্যাচ ফিক্সিংয়ের বিষয়টি নিয়ে বিসিবির দুর্নীতি দমন বিভাগ ইতোমধ্যে তদন্তও শুরু করেছে। একাধিক সংবাদমাধ্যমোর খবর অনুযায়ী টপ অর্ডার ব্যাটার এনামুল হক বিজয়সহ ৯ জন ক্রিকেটার আছেন এই তালিকায়।

ফিক্সিং এর অভিযোগে দুর্বার রাজশাহীর ব্যাটার এনামুল হক বিজয়ককে দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

জানা যায়, বিসিবির দুর্নীতি দমন বিভাগের পক্ষ থেকে সরকারের সংশ্লিষ্ট সংস্থাকে অনুরোধ জানানো হয়েছে দুর্বার রাজশাহীর ক্রিকেটার এনামুল হককে যেন দেশ ছাড়তে দেওয়া না হয়। যদিও এই সিদ্ধান্ত সাময়িক সময়ের জন্য। তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত না হলে সেটা তুলে নেওয়া হবে শিগগিরই।

বিপিএলের চলতি আসরে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক বিজয়। ১২ ম্যাচে ৩৯.২০ গড়ে ৩৯২ রান করেছেন তিনি। যেখানে দুই হাফসেঞ্চুরির সঙ্গে আছে একটি সেঞ্চুরি।