www.HelloBangla.Newsরাজনীতি ২৯  জানুয়ারি, ২০২: দক্ষিণ এশিয়ার স্মরণীয় দিন যে দিন ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে, এই দিনটাকে স্মরণ করে রাখতে ৫ আগস্ট নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

আজ বুধবার (২৯ জানুয়ারি) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত জুলাই ‘গণঅভ্যুত্থান: গণমাধ্যম ও সাংবাদিকতা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এই দাবি জানান।

সালাহউদ্দিন আহমেদ বলেন, “কয়েকবার আমরা সরকারে ছিলাম, বিরোধী দলে ছিলাম এবং ৪০ থেকে ৪৫ বছর নির্বাচন প্রক্রিয়ার মধ্য আছি। তাই আমরা বুঝি কতদিনে নির্বাচন দেওয়া সম্ভব। তাই আমরা বলছি, নির্বাচন করার জন্য নির্বাচনি আইন ও প্রাতিষ্ঠানিক সংস্কার শেষে দ্রুত নির্বাচন দিন।”

বিএনপি স্থায়ী কমিটির এই সদস্য বলেন, “নির্বাচন দিতে কেন বিলম্ব হচ্ছে, সেটা জনগণকে জানাতে হবে। সংস্কার কমিশনের রিপোর্ট পাওয়ার পর ১৫ দিন পার হয়ে গেছে। এখনো রাজনৈতিক দল ও বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করেননি। আমি আশা করবো, দ্রুত আলোচনা করে একটি সিদ্ধান্ত নেওয়া হবে।”

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, “জুলাই-আগস্টের আন্দোলনে শিক্ষার্থীদের ঢাল হিসেবে পাহারা দিয়েছিল রাজনৈতিক দলগুলো। কেউ এটা ভাববেন না যে, এ আন্দোলন ১০ থেকে ১৫ দিনে সফল হয়েছে। এটা ঠিক নয়, বিগত ১৬ বছরের আন্দোলনের মাধ্যমে জুলাই-আগস্টের অভ্যুত্থান সফল হয়েছে।“

সভায় ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম, যুগান্তরের সিটি এডিটর মিজান মালিক, দৈনিক আমার দেশের ডেপুটি টিফ রিপোর্টার বাছির জামাল, গণঅধিকার পরিষদের নেতারাসহ বিভিন্ন রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।