www.HelloBangla.Newsলাইফস্টাইল ২৯  জানুয়ারি, ২০২: মানুষ যতই আধুনিক হচ্ছে, রান্না-বান্নার ক্ষেত্রেও আনছে বৈচিত্র্য। এই সময়ের জন্য একটি বৈচিত্র্যপূর্ণ ভিন্ন আঙ্গিকের খাবার হচ্ছে ‘খেজুর গুড়ের মিঠা ভাত’ রান্নাটি। আজ দেওয়া হলো এই রেসিপিটি। আপনি ইচ্ছা করলে ঘরে বসেই সেটা রান্না করতে পারেন।   

 

উপকরণ:

ভাতের চাল-২ কাপ (ধুয়ে পুরোপুরি সেদ্ধ করে নিতে হবে ), খেজুর  গুড়-২৫০ গ্রাম, লবণ-১/৪ চা চামচ এলাচি ও দারচিনি, লবঙ্গ-২টি করে, নারিকেল কুড়ানো-১/২ কাপ, নারিকেলের নাড়ু-৭/৮ টি (সাজানোর জন্য ), সয়াবিন তেল ও ঘি-৩ চা চামচ করে

 

প্রণালী:

প্রথমেই হালকা আঁচে একটি প্যান -এ সয়াবিন তেল ও ঘি গরম করে তাতে গরম মশলাগুলো হালকা ভেঁজে নিতে হবে। গরম মশলা ভাঁজা হয়ে গেলে তাতে খেজুর  গুড়  গুড়ো করে দিয়ে কয়েকবার হালকা নেড়েচেড়ে গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতপ হবে।

গুড় পুরোপুরি গলে গেলে চুলার জ্বাল বাড়িয়ে মাঝারি আঁচে রেখে এতে সেদ্ধ করে রাখা চাল ও লবণ দিয়ে উপর-নিচ করে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং প্যান -টি ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে, যতক্ষণ  পানি শুকিয়ে না আসে। যেহেতু গুড় গলে প্রচুর পানি বের হয়  তাই। 

 সবশেষে পানি শুকিয়ে আসলে  নারিকেল কোড়া  দিয়ে হালকা উপর-নিচ করে মিশিয়ে চুলা বন্ধ করে ৫ মিনিট ঢেকে রাখবো। তারপর হয়ে এলে নামিয়ে একটি বাটিতে ঢেলে উপর থেকে নারিকেল নাড়ু ছড়িয়ে  সুন্দর করে সাজিয়ে পরিবেশন করুন শীতের দিনের মজাদার ঐতিহ্য বাহী রেসিপি “খেজুর গুড়ের মিঠা ভাত”।

রন্ধন শিল্পী-ফারজানা বাতেন
রন্ধন শিল্পী-ফারজানা বাতেন