www.HelloBangla.Newsখেলাধুলা ২৮  জানুয়ারি, ২০২: বাংলাদেশি বংশোদ্ভুত ইংল্যান্ড প্রবাসী ২৭ বছর বয়সী হামজা  চৌধুরী ইংলিশ ফুটবলের জনপ্রিয় মুখ বিশ্ববরেণ্য কলম্বিয়ার ফুটবলার রুটগুলিত হিগুইতার স্টাইলে তার চুল সবার দৃষ্টি কেড়েছে  সম্প্রতি বাংলাদেশি বংশোদ্ভুত এই মিডফিল্ডার বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলার অনুমতি পেয়েছেন তার পরেই এলো নতুন এই চুক্তির খবর  লেস্টার সিটি ছেড়ে খেলবেন শেফিল্ড ইউনাইটেডে। প্রিমিয়ার লিগের বদলে তাকে এখন দেখা যাবে ইংলিশ চ্যাম্পিয়নশিপে যেখানে তার মূল লড়াই হবে নতুন দলকে ফের ইংলিশ ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে নিয়ে আসা হামজা চৌধুরীকে স্বাগত জানাতে শেফিল্ড ইউনাইটেড বেছে নিয়েছে তার বাংলাদেশি পরিচয়টাকেই সেকেন্ডে প্রথম ভিডিওটি আপ্লোড করা হয় লালসবুজের পতাকাকে ক্যাপশনে রেখে এরপরেই তাকে পরিচয় করিয়ে দেয়া হয় বাংলাদেশি ব্লেড নামে মূলত শেফিল্ড ইউনাইটেডের ডাকনামের সঙ্গে মিল রেখেই উল্লেখ করা হয়েছেবাংলাদেশি ব্লেড

লেস্টারে ২৭ বছর বয়সীর হামজার চুক্তি বাকি আরও আড়াই বছর। কিন্তু এই মৌসুমে প্রিমিয়ার লিগে সেভাবে খেলার সুযোগ পাচ্ছেন না তিনি। খেলেছেন ৬টি ম্যাচ। এর আগে ২০২২-২৩ মৌসুমে ওয়াটফোর্ডেও ধারে খেলেছেন। 

নতুন চুক্তির ফলে এখন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হচ্ছে না হামজার। কারণ শেফিল্ড প্রমোশনের লক্ষ্যে চ্যাম্পিয়নশিপে খেলছে। যা প্রিমিয়ার লিগের পরের স্তর। ইংল্যান্ডের হয়ে অনূর্ধ্ব-২১ জাতীয় দলে খেলা এই ফুটবলারের চ্যাম্পিয়নশিপে শেফিল্ডের হয়ে অভিষেক হতে পারে শনিবার ডার্বি কাউন্টির বিপক্ষে।  

ব্রিটিশ গণমাধ্যম স্কাই স্পোর্টস জানিয়েছে, মৌসুমের শেষ পর্যন্ত ধারে শেফিল্ড ইউনাইটেডে পাড়ি জমাচ্ছেন হামজা চৌধুরী। ফুটবল দুনিয়ার আরেক বিখ্যাত সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছিলেন, চুক্তির শর্ত অনুযায়ী, এই সময়ে হামজার পুরো বেতন পরিশোধ করবে শেফিল্ড ইউনাইটেডই।