www.HelloBangla.Newsলাইফস্টাইল২৫  জানুয়ারি, ২০২: শীতের সবজি হিসেবে অন্যতম বাঁধা কপি। আর এই বাঁধাকপির সঙ্গে গরুর মাংস দিয়ে রন্ধন শিল্পীরা আজাকাল মজাদার সব রান্না তৈরি করছে। আজ দেওয়া হলো বাঁধা কপি দিয়ে গরুর মাংসের রেসিপি। আপনি ইচ্ছা করলে রান্নাটি ঘরে বসেই তৈরি করতে পারেন। 

 

উপকরণ:

গরুর মাংস-১ কেজি, বাঁধা কপি-১ টার অর্ধেক, পিয়াজ কুচি-১ /২  কাপ, মরিচ গুঁড়া-১ টেবিল চামচ, জিরা বাটা-১ চামচ, ধনিয়া গুড়া-১ চামচ, হলুদ গুড়া-১ চামচ, লবন-১ চামচ, আদা+ রসুন বাটা-২ টেবিল চামচ, দারুচিনি-২ /৩ টা, এলাচ,লং, তেজপাতা-৩টা করে, সোয়া বিন তেল-১/২ কাপ, কাচা, মরিচ৷-৪টা, পানি-২ কাপ।

 

প্রণালী:

গরুর মাংস গুলো কে ভালো করে ধুয়ে পাতিলে মধ্যে নিব, তার মধ্যে সব উপকরণ গুলো মাংস এর মধ্যে দিয়ে দিব বাঁধা কপি বাদে। হাত দিয়ে ভালো করে মাখিয়ে চুলায় বসিয়ে দিব মিডিয়াম আঁচে। পানি দিয়ে দিব। ৩০ মিনিট অপেক্ষা করবো সিদ্ধ হওয়ার জন্য। তেল মাংসের উপরে উঠে আসলে ভালো করে কশিয়ে নিতে হবে। এখন  বাঁধা কপি কুচি গুলো দিয়ে আবার ও  কশাতে  থাকবো। অল্প করে পানি দিয়ে  ১০ মিনিট এর জন্য ঢেকে দিব। ১০ মিনিট পর ভালো করে কশিয়ে নিব  মাখা  মাখা হলে কাঁচা মরিচ দিয়ে  নাড়াচাড়া করে নামিয়ে নিব। এবার পরিবেশন পাএে ঢেলে গরম ভাতের সাথে পরিবেশন করবো।

রন্ধন শিল্পী-ফারজানা রহমান
রন্ধন শিল্পী-ফারজানা রহমান