www.HelloBangla.Newsলাইফস্টাইল২০  জানুয়ারি, ২০২: মুলকিয়া চিনেক এক নতুন ধরণের মজাদার খাবার। আজ দেওয়া হলো এই খাবারের রেসিপি। আপনি ইচ্ছা করলে ঘরে বসেই তা তৈরি করতে পারেন। 

 

উপকরণ:

ফ্রেশ মুরগির মাংস-৫০০ গ্রাম, পাট পাতা-৪০০ গ্রাম, বাটার-চার চামচ, তিন পিস-পিঁয়াজ কুচি, ৬ পিস রসুন কুচি, ব্ল্যাক পেপার গুড়া-চা চামচের এক চামচ, লবণ-পরিমান মতো। 

 

প্রস্তুত প্রণালী:

প্রথমে একটি পরিষ্কার পাত্র চুলার উপর গরম করে নিতে হবে।  এরপর দিতে হবে চার চামচ বাটার। বাটার গরম হয়ে এলে রসুন কুচি দিয়ে নাড়তে হবে একটু ব্রাউন হয়ে এলে পেঁয়াজ কুচি দিতে হবে। নেড়েচেড়ে একটু ব্রাউন হলে ৫০০ গ্রাম মুরগির মাংস দিয়ে খুব ভালো করে ভুনে নিতে হবে। এখন গোলমরিচের গুড়া ছিটিয়ে দিতে হবে তারপর  পরিমাণ মতো লবণ দিয়ে কষিয়ে নিয়ে তিন কাপ পানি দিয়ে ফুটিয়ে  নিতে হবে। ভালোভাবে ফোটানোর পর ব্ল্যান করা পাট পাতা ছেড়ে দিতে হবে। ১৫ মিনিট পর্যন্ত জাল করে নিতে হবে। 

এবার অন্য আরেকটি চুলায় পরিষ্কার পাত্র নিয়ে গরম করে দুই চামচ বাটার গরম করে নিয়ে এক চামচ রসুন কুচি ব্রাউন কালার করে রান্না করা মুরগির মাংসে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করলেই হয়ে যাবে মুলকিয়া চিকেন।

এবার সুন্দর একটি পাত্রে পরিবেশন করলেই হয়ে যাবে মুলকিয়া চিকেন ।

রন্ধন শিল্পী-ময়না আগ্নেশ গমেজ
রন্ধন শিল্পী-ময়না আগ্নেশ গমেজ