www.HelloBangla.News – খেলাধুলা – ২০ জানুয়ারি, ২০২৫: অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম খেলায় বাংলাদেশে অতি সহজে হারায় নেপালকে। কিন্তু আজ ছিলো শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় খেলা। প্রথমে ব্যাটিং করে অল্পা পঁজি নিয়ে লড়ে জিততে জিততে হেরেছে বাংলাদেশ। হারলেও বাংলাদেশের খেলা দেখে মুগ্ধ ক্রিকেটপ্রেমীরা।
আজ সোমবার (২০ জানুয়ারি) মালয়েশিয়ার কুয়ালালামপুরে ‘ডি’ গ্রুপের ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ৯২ রান করে লাল-সবুজের প্রতিনিধিরা। ৯২ রানের লক্ষ্যে নেমে পৌঁছাতে অস্ট্রেলিয়াকে হারাতে হয় ৮ উইকেট। হাতে রাখতে পারে মাত্র ৪ বল।
বাংলাদেশের দেওয়া ছোট লক্ষ্য তাড়ায় ৩ ওভারেই ২৬ রান তোলেন অস্ট্রেলিয়ার দুই ওপেনার ক্যাট পেলে ও ইনেস ম্যাকিওন। ১৮ বলে ১৬ রান করে আউট হন ক্যাট। দলীয় ৫০ রানে ৯ বলে ১৪ রান করে সাজঘরে ফেরেন আরেক ওপেনার ম্যাকিওন।
এরপর বল হাতে দাপট দেখায় বাংলাদেশের মেয়েরা। ১০ রানের ব্যবধানে অস্ট্রেলিয়ার ৪ উইকেট তুলে নেন তারা।
এক পর্যায়ে ৮৬ রানে ৮ উইকেট হারায় অস্ট্রেলিয়া। তখনো জয়ের জন্য দরকার ৬ রান। কিন্তু আর উইকেট ফেলতে পারেনি বাংলাদেশ। ফলে ২ উইকেটের জয় তুলে নেয় অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ লুসি হ্যামিলটন করেন ৩৫ বলে ৩০ রান। ইলা ব্রিসকো ২২ বলে ১১ রান করেন।
এর আগে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩৪ বলে ২৯ রান করেন আফিয়া আশিমা। ওপেনার সুমাইয়া আক্তার করেন ১৩ বলে ১৩ রান।