www.HelloBangla.Newsখেলাধুলা১৬  জানুয়ারি, ২০২:  গত বছর বিপিএলে চ্যাম্পিয়ন হয়েছিল বরিশাল। এবারও দল গঠন করেছিল তারকা ক্রিকেটারদের নিয়ে। কিন্তু দলগত ভাবে খুব একটা সুবিধা করতে পারেনি। শুধু তাই নয় জিততে জিততে হেরে যায় রংপুরের কাছে। কিন্তু চট্রগ্রামে এসে দাপটের সঙ্গে ঘুর দাঁড়ায়। ঢাকা ক্যাপিটালসকে ৮ উইকেটে উড়িয়ে দিয়ে সহজ জয় তুলে নিয়েছে তারা। আগে ব্যাটিং করে ঢাকা ১৩৯ রান সংগ্রহ করে। জবাবে ২৪ বল আগেই ২ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়নরা।

আগের ম্যাচেই রানের বন্যা বইয়ে দেওয়া ঢাকা ক্যাপিটালস আজ বৃহস্পতিবার গুটিয়ে গেছে মাত্র ১৩৯ রানে। ১৪০ রানের মামুলি লক্ষ্য তামিমের ফরচুন বরিশাল টপকে গেছে ২৪ বল আর ৮ উইকেট হাতে রেখে।

চট্টগ্রামে টস হেরে আগে ব্যাট করতে নেমে ১৯ ওভার ৩ বলে ১৩৯ রানে অলআউট হয় ঢাকা। দলের হয়ে সর্বোচ্চ ৬২ রান করেছেন তানজিদ তামিম। জবাবে খেলতে নেমে ১৬ ওভারে ২ উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় বরিশাল। তামিমের ব্যাট থেকে এসেছে ৬১ রান।

অফফর্মে থাকা নাজমুল হোসেন শান্ত আজও রান পেলেন না। ইনিংস উদ্বোধন করতে নেমে ৩ বলে ২ রানের বেশি করতে পারেননি তিনি। দ্বিতীয় ওভারে শান্তকে হারানোর পর দলের হাল ধরেন তামিম ইকবাল ও ডেভিড মালান। দ্বিতীয় উইকেট জুটিতে এই দুই অভিজ্ঞ ব্যাটার মিলে যোগ করেন ১১৭ রান।

৪৪ বলে ফিফটি পূর্ণ করেন তামিম। সাজঘরে ফেরার আগে ৪৮ বলে ৬১ রান করেন বরিশাল অধিনায়ক। আর মালান অপরাজিত থেকেছেন ৪৯ রানে। তাদের এমন দুর্দান্ত ব্যাটিংয়ে ২৪ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় বরিশাল।

এর আগে শুরুতে ব্যাট করতে নেমে আবারো বিপর্যয়ে পড়ে ঢাকা। ৪৮ রানের মধ্যেই টপ অর্ডারের তিন ব্যাটারকে হারিয়ে বিপাকে পড়ে তারা। সেখান থেকে দলকে টেনে তোলার চেষ্টা করেন তানজিদ তামিম। তবে এই ওপেনারকে কেউই যোগ্য সঙ্গ দিতে পারেননি।

৩৯ বলে ব্যক্তিগত ফিফটি স্পর্শ করেন তানজিদ তামিম। শেষ পর্যন্ত তার ব্যাট থেকে এসেছে ৬২ রান। তবে তানজিদ তামিম ছাড়া আর কেউই বলার মতো রান করতে পারেননি। তাতে দেড়শর আগেই থেমেছে ঢাকার ইনিংস।