www.HelloBangla.Newsবিনোদন১৬  জানুয়ারি, ২০২:  নিজের বাড়িতে অজ্ঞাত পরিচয় হামলাকারীর ছুরিকাঘাতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলিউড অভিনেতা সাইফ আলী খান। মুম্বাইয়ের লীলাবতি হাসপাতালে তার হাসপাতালে তার অস্ত্রোপচার হয়েছে। আড়াই ঘণ্টা ধরে চলা এই অস্ত্রোপচারে ইতিমধ্যেই চিকিৎসকেরা অভিনেতার শরীর থেকে ছুরির অংশ বার করেছেন। সইফের স্নায়ুর অস্ত্রোপচারও সফল ভাবে শেষ হয়েছে। শেষ হয়েছে অভিনেতার ‘কসমেটিক সার্জারি’ও।

জানা গেছে, সাইফের শরীর থেকে প্রায় ২-৩ ইঞ্চির একটি ধারালো বস্তু বার করা হয়ে্যেছ। চিকিৎসকেরা মনে করছেন ওটা ছুরিরই ভাঙা অংশ। লীলাবতী হাসপাতালের তরফে আগেই জানানো হয়, অভিনেতার শরীরে ছ’টি ক্ষত রয়েছে। এর মধ্যে দু’টি ক্ষত গভীর বলে জানানো হয়। সাইফ শিরদাঁড়ার কাছেও আঘাত পেয়েছেন বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ।

আরও জানা গেছে, ছয় বার ছুরি দিয়ে আঘাত করা হয় সাইফের হাতে। মুম্বাই পুলিশের ডেপুটি কমিশনার (ডিসি) দীক্ষিত গেদাম বলেন, “এক জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি সাইফ আলি খানের বাড়িতে ঢোকেন। তার পর অভিনেতার সঙ্গে ওই ব্যক্তির হাতাহাতি হয়। ঘটনার তদন্ত চলছে।” 

সাইফ অনুরাগীদের অনুরোধ করছেন, এই সময়ে সকলকে ধৈর্য ধরে রাখতে। মুম্বাই পুলিশ ঘটনার তদন্ত করছে, হাসপাতাল থেকে অভিনেতার স্বাস্থ্য সম্পর্কে জানানো হবে। লীলাবতী হাসপাতালের অন্যতম শীর্ষ পদাধিকারী ডাক্তার নীরজ উত্তমানি জানান,অভিনেতার শরীরে ছয় টি ক্ষত রয়েছে। এর মধ্যে দুইটি ক্ষত গভীর বলে জানিয়েছেন নীরজ। সাইফ শিরদাঁড়ার কাছেও আঘাত পেয়েছেন।

অন্য দিকে, মধ্যরাতে সাইফের বাড়িতে ঢুকে হামলা এবং ডাকাতির চেষ্টার ঘটনায় তিন সন্দেহভাজনকে আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। প্রসঙ্গত, বুধবার রাত ২টো নাগাদ সাইফের বাড়িতে হানা দেয় এক অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী। ডাকাতির উদ্দেশ্যেই এই হানা বলে প্রাথমিক ভাবে জানায় পুলিশ।

মুম্বাই পুলিশ সূত্রে জানা গিয়েছে, সাইফের বাড়িতে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী ঢোকেন দুপুর ২টো নাগাদ। লুটপাটের উদ্দেশ্যেই তিনি ঢুকেছিলেন বলে মনে করছে পুলিশ। কিন্তু ২টোর আগে অন্তত দুই ঘণ্টার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখেও সাইফের বাড়িতে কাউকে ঢুকতে দেখেনি পুলিশ। তদন্তকারীদের সূত্রে এমনটাই জানা গিয়েছে। মুম্বাই পুলিশের আরও একটি সূত্র মারফত জানা গিয়েছে, হামলায় অভিযুক্ত সইফের বাড়িতে কাজ করা এক পরিচারিকার পরিচিত। ওই পরিচারিকার সাহায্যেই সে অভিনেতার বাড়িতে ঢুকেছিলেন। তবে কী ভাবে এবং কখন তিনি সইফের বাড়িতে ঢুকলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। এই পরিস্থিতিতে পুলিশের অনুমান, ভিতরের কেউই গোটা ঘটনার সঙ্গে জড়িত। ইতিমধ্যেই অভিনেতার বাড়িতে কাজ করা তিন জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সইফের পাশাপাশি তার বাড়িতে কর্মরত এক পরিচারককেও ছুরি দিয়ে কোপানো হয়েছে। তার শারীরিক পরিস্থিতি স্থিতিশীল।

এরই মধ্যে জানা গিয়েছে, আক্রমণের লক্ষ্য হয়ে থাকতে পারেন পতৌদী পরিবারের কোনও পরিচারকও। হয়তো তাকে বাঁচাতে গিয়েই আক্রান্ত হয়েছেন সাইফ। যদিও এ বিষয়ে এখনও তেমন নির্দিষ্ট তথ্য উঠে আসেনি পুলিশি তদন্তে। সূত্রের খবর, এক মহিলা গৃহকর্মীর সঙ্গে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তিকে দেখা যায় ওই রাতে। পুলিশ জানিয়েছে, রাতে ওই মহিলার সঙ্গে বিবাদে জড়াতে দেখা যায় ওই অজ্ঞাতপরিচয়কে। সে সময়ই কোনও ভাবে সেখানে এসে পড়েছিলেন সাইফ। অভিনেতা প্রশ্ন তুলতেই তার উপর ঝাপিয়ে পড়ে ওই দুষ্কৃতী। জানা গিয়েছে, ওই মহিলার উপরও হামলা চালানো হয়েছে। তিনিও জখম হয়েছেন। তবে সাইফের উপর হামলা উদ্দেশ্যপ্রণোদিত ভাবে করা হয়েছে, না কি ওই মহিলাকে বাঁচাতে গিয়েই তিনি আক্রান্ত হয়েছেন তা এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ।

অভিনেতার পারিবারিক সূত্রে জানা গেছে, হামলার পর বৃহস্পতিবার ভোর সাড়ে তিনটে নাগাদ সাইফকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সে সময় তার সঙ্গে ছিলেন বড় ছেলে ইব্রাহিম আলি খান এবং এক পরিচারক। 

কিন্তু পরিবারের বাকি সদস্যরা কেমন আছেন এখন, তা জানা যায়নি প্রাথমিক ভাবে। সেই বিষয়ে বিবৃতি দিয়েছেন সাইফের স্ত্রী, অভিনেত্রী কারিনা কপূর খান। কারিনার সহযোগী দলের পক্ষ থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, “কারিনা ও সাইফের বাড়িতে চুরির চেষ্টা চালানো হয় গতকাল রাতে। বাহুতে চোট লাগার কারণে সাইফ হাসপাতালে চিকিৎসাধীন। অস্ত্রোপচার হচ্ছে। পরিবারের বাকি সকলে নিরাপদ। সংবাদমাধ্যম ও অনুরাগীদের ধৈর্য ধরতে অনুরোধ করছি। দয়া করে কোনও জল্পনা করবেন না। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। ধন্যবাদ।”

 এই ঘটনার আগে রবিবার শেষ জনসমক্ষে দেখা গিয়েছিল অভিনেতাকে। মুম্বাই বিমানবন্দর দেখে বেরিয়ে যাচ্ছিলেন তিনি। সইফের সঙ্গে ছিলেন তার কন্যা সারা আলি খান। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে ।

সূত্র: আন্দবাজার পত্রিকা