www.HelloBangla.News বিনোদন ১০ জানুয়ারি, ২০২৫: সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে যুক্তরাজ্য যেতে পারলেন না চিত্রনায়িকা নিপুণ তাকে বিমানবন্দরে আটকে দিয়েছে ইমিগ্রেশন পুলিশ 

অনেক দিন অন্তরালে থাকার পর সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নিজেকে নাসরিন আক্তার দাবি করার পরও যুক্তরাজ্য যেতে পারলেন না চিত্রনায়িকা নিপুণ তাকে বিমানবন্দরে আটকে দিয়েছে ইমিগ্রেশন পুলিশ  

জানা গেছে, শুক্রবার (১০ জানুয়ারি)  সকাল ১০টা ১৫ মিনিটে যুক্তরাজ্যগামী বাংলাদেশ বিমানের বিজি ২০১ ফ্লাইটের যাত্রী ছিলেন নিপুণ। মুখে মাস্ক পরে বোর্ডিং পাস শেষ করে ইমিগ্রেশন শেষ করার এক পর্যায়ে তাকে চিনে ফেলেন ইমিগ্রেশন বিভাগের দায়িত্বশীলরা। পরে তাকে ইমিগ্রেশন পুলিশ হেফাজতে নেওয়া হয়। একই সঙ্গে ওই ফ্লাইটে তার যাত্রা বাতিল করা হয়।

আওয়ামী লীগ সরকারের পতনের পর শোবিজে আওয়ামীপন্থি তারকাদের অনেকে আত্মগোপনে চলে যান চিত্রনায়িকা নিপুণ আক্তার দেশে নাকি লন্ডনে সেটি নিয়ে ধোঁয়াশা তৈরি হয় আগেই গুঞ্জন উঠেছিল লন্ডনে পাড়ি জমিয়েছেন তিনি

তবে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ হয় দেশেই রয়েছেন নিপুণ দেশেই আত্মগোপনে ছিলেন তিনি গ্রেফতার হওয়ার ভয়ে দেশ ছাড়তে পারেননি

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে প্রার্থী হয়ে আলোচিত হন এই অভিনেত্রী বিশেষ করে সমিতির নির্বাচনে পরাজিত হয়ে মামলা করে চেয়ারে বসে হন বিতর্কিত এফডিসিকেন্দ্রিক একটি শক্তির প্রকাশ করেন নিপুণ এসময় আওয়ামী লীগের প্রভাবশালী রাজনৈতিক নেতার সহযোগিতা নেন তিনি আওয়ামী সরকারের পতনের পর বিষয়টি প্রকাশ্যে আসতে থাকে