www.HelloBangla.News – লাইফস্টাল – ৪ জানুয়ারি, ২০২৫: ফুলকপি শীতের সময়ের সবজিগুলোর মধ্যে অন্যতম। এই ফুলকপি দিয়ে রন্ধন শিল্পীরা তৈরি করতে বিভিন্ন ধরনের মজাদার খাবার। আজ দেওয়া হলো ফুলকপি পাকোড়া তৈরির রেসিপি।

রন্ধন শিল্পী পপি খান (২)
রন্ধন শিল্পী পপি খান (২)

উপকরণ:

মাঝারি ফুলকপি একটি বড় বড় টুকরো করে নিব, ফুলকপির টুকরোগুলো লবণ দিয়ে ফুটন্ত পানিতে হাফ সিদ্ধ করে এবং পানি ঝরিয়ে রাখবো।

ব্যাটারের  জন্য উপকরণ:

চালের গুঁড়ো-দুই কাপ, ময়দা এক কাপ, বেকিং পাউডার-হাফ চা চামচ, মরিচের গুড়া-এক চা চামচ, হলুদ গুঁড়া হাফ চা চামচ, ধনিয়া গুড়া  হাফ চা চামচ, জিরা গুড়া অল্প পরিমাণে, গরম মসলার গুড়া অল্প পরিমাণে, আদা রসুন ভাটা এক চা চামচ, ডিম একটি, গোলমরিচ গুঁড়ো সামান্য, লবণ স্বাদমতো, পরিমাণ মতো তেল ভাজার জন্য।

প্রস্তুত প্রণালী:

পরিমাণ মতো পানি দিয়ে সব উপকরণ একসাথে মিশিয়ে ঘন ব্যাটার তৈরি করে নিব। এরপর মাঝারি আছে তেল গরম করে একটি একটি করে সেদ্ধ ফুলকপির পিস ব্যাটারে ডুবিয়ে তেলে ছেড়ে দিব। মাঝারি আচে  এভাবে সব ফুলকপি গুলো ভেজে নিব। ভাজা হলে কিচেন টিস্যুতে তুলে নিতে হবে। এভাবে খুব সহজে ফুলকপির পাকোড়া তৈরি হয়ে যাবে।

রন্ধন শিল্পী: পপি খান