www.HelloBangla.Newsরাজনীতি জানুয়ারি, ২০২: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজনৈতিক তর্ক-বিতর্কে আওয়ামী লীগের দুর্বৃত্তায়ন, চুরি, লুটপাটের বিষয়টি ধামাচাপা পড়ছে। এতে এক ধরনের সুবিধা পেয়ে যাচ্ছে আওয়ামী লীগ।

আজ বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, “ক্ষমতায় গেল আওয়ামী লীগ সরকারের আমলে হাওয়া বিদ্যুৎ ও জ্বালানি খাতের সব চুক্তি পুনর্বিবেচনা করে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বিএনপি।”

মির্জা ফখরুল আরও বলেন, “ কথাগুলো আমাদের বারবার বলা দরকার কারণ, এটা না বললে আওয়ামী লীগ যে দুর্বৃত্তায়ন করেছে মানুষ তা ভুলে যাবে।”

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, বিদ্যুৎ খাতে ম্যাজিক দেখাতে গিয়ে আওয়ামী লীগ মানুষকে সর্বস্বান্ত করেছে। তিনি বলেন, বিদ্যুৎ খাতের সব জায়গায় দুর্নীতি হয়েছে। কোনো জায়গা বাদ নেই।

লিখিত বক্তব্য উপস্থাপন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।

তিনি বলেন, “আওয়ামী লীগ দেশকে ফোকলা করে দিয়েছে। এসব কথা না তুলে ধরলে মানুষ ভুলে যাবে। এগুলো আমাদের বারবার বলা দরকার। বিদ্যুৎ খাতের সব জায়গায় দুর্নীতি হয়েছে কোনো জায়গা বাদ নেই।”