www.HelloBangla.News – লাইফস্টাইল – ১ জানুয়ারি, ২০২৫: ক্ষীর আমাদের একটি ঐতিহ্যবাহী খাবার। আর শীতের সময় এই সব খাবারের কোন বিকল্প নেই। আজ দেওয়া হলো বিন্নি চালের ক্ষীর এর রেসিপি।
উপকরণ:
বিন্নি চাল-১/৩ কাপ, তরল দুধ-১ লিটার, গুড়-১/২ কাপ, লবন- স্বাদ মত, গুড়াদুধ-১/৪ কাপ, নারকেল কোরা ১/৩ কাপ।
প্রণালী:
বিন্নি চাল ধুয়ে ১০ মিনিট পানিতে ভিজিয়ে রাখতে হবে। এবার চাল একটু কচলে ভাংগা ভাংগা করে তরল দুধে দিয়ে সিদ্ধ করে নিতে হবে। লবন দিতে হবে।এ অবস্থায় অনবরত নাড়তে হবে। চাল সিদ্ধ হয়ে দুধ ঘন হয়ে এলে গুড়াদুধ ও গুড় মিশিয়ে নিতে হবে। এবার নারকেল কোরা দিয়ে ভালো মত ফুটে এলে ক্ষীর নামিয়ে বাটিতে ঢেলে পরিবেশন করতে হবে।
