www.HelloBangla.News রাজনীতি ০৩ ফেব্রুয়ারি, ২০২৫: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় রাজধানীর শের-ই-বাংলা নগরে দলের প্রতিষ্ঠতার সমাধিতে বিএনপি’র নবগঠিত মুন্সিগঞ্জ জেলা কমিটির পক্ষ থেকে এ শ্রদ্ধা জানানো হয়।

শ্রদ্ধা নিবেদন আনুষ্ঠানে প্রাধান অতিথি ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। এসময় উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রান্তিক জনশক্তি উন্নয়ন বিষয়ক সম্পাদক এমএ মালেক, জাতীয় নির্বাহী কমিটির সদস্য আ ক ম মোজাম্মেল হক, মুন্সিগঞ্জ জেলা কমিটির আহবায়ক সাবেক সাংসদ মিজানুর রহমান সিনহা ও সদস্য সচিব মহিউদ্দিন আহমেদসহ নবগঠিত আহবায়ক কমিটির অন্যান্য সদস্যরা। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রূহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও দোয়া মোনাজাত করা হয়।