www.HelloBangla.Newsঅর্থনীতি১৬  জানুয়ারি, ২০২:  রেস্তোরাঁ খাতে ভ্যাটের পরিমাণ আগের অবস্থায় ফেরানো হয়েছে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য (মূসক নীতি) মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী। 

আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) তিনি বলেন, রেস্তোরাঁ খাতে ১৫ শতাংশ হারে ভ্যাট আরোপের যে সিদ্ধান্ত ছিল সেখান থেকে সরকার সরে আগের অবস্থায় অর্থাৎ রেস্টুরেন্ট খাতে ৫ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছে।  তিনি জানান, এ বিষয়ে আজ অথবা আগামী রবিবার আদেশ জারি করবে এনবিআর।

এরআগে বুধবার (১৫ জানুয়ারি) এনবিআরের ভ্যাট পলিসি বিভাগের প্রথম সচিব মো. মশিউর রহমানের সই করা একটি চিঠি বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতিতে পাঠানো হয়েছে।

প্রতিষ্ঠানটির দেওয়া এক চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির পাঠানো পত্র জাতীয় রাজস্ব বোর্ড গুরুত্ব সহকারে পর্যালোচনা করে রেস্তোরাঁ খাতে ভ্যাট হার পুনর্বিবেচনার সিদ্ধান্ত নিয়েছে। এ অবস্থায়, ভ্যাটের আওতাসহ রাজস্ব বৃদ্ধি ও শান্তি শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে সমিতির বিশেষ সহযোগিতা কামনা করেছে এনবিআর।

উল্লেখ্য, গত ৯ জানুয়ারি শতাধিক পণ্য ও সেবায় বিভিন্ন হারে নতুন ভ্যাট আরোপ করা হয়। সে সময় রেস্তোরাঁর ভ্যাট ৫ শতাংশ থেকে ১৫ শতাংশ করা হয়।