www.HelloBangla.Newsলাইফস্টাইল১১ জানুয়ারি, ২০২: শীতের সবজীর পাঁচ পদের মধ্যে অন্যতম মিক্স ফোঁড়ন সবজি। এখন শীত, তাই বাজারে সবজির কমতি নেই। আপনি ইচ্ছা করলে ঘরে বসেই এই রেসিপি দেখে মিক্স ফোঁড়ন সবজি তৈরি করতে পারেন। 

 

উপকরণ:

সিম-১ কাপ, ফুলকপি-১ ১/২ কাপ, মুল-১/২ কাপ, গাজর-১/২ কাপ, টমেটো-১/২ কাপ, আলু-১/২ কাপ, বেগুন-১/২ কাপ, পাঁচ ফোড়ন-১/২ চামুচ, জিরা গোটা-১/২ চামুচ, তেল-২ টেবিল চামুচ, লবন, পরিমান মতো, হলুদ-১/২ চামুচ, আদা-রসুন বাটা-১ চা চামুচ, কাঁচা মরিচ-৪ টা, ধনেপাতা-সামান্য।

 

প্রণালী: 

প্রথমে সবজিগুলো ভালো করে ধুয়ে নিতে হবে। তারপর কড়াইতে তেল দিয়ে পাঁচ ফোড়ন গোটা জিরা দিয়ে গরম হলে লবন হলুদ দিয়ে সব সবজিগুলো দিয়ে ঢেকে কিছু সময় সিদ্ধ হয়ে এলে তার পর কাঁচা মরিচ ও ধনেপাতা ছড়িয়ে দিয়ে ভাজা ভাজা হলে নামিয়ে নিয়ে পরিবেশন করতে হবে।

রন্ধন শিল্পী: জিনিয়া ফয়সাল
রন্ধন শিল্পী: জিনিয়া ফয়সাল