www.HelloBangla.News – খেলাধুলা – ২৩ জানুয়ারি, ২০২৫: এবার বিপিএলের আসরের প্রথম ৮ ম্যাচে অপরাজিত ছিল রংপুর রাইডার্স। উড়তে থাকা রাইডার্সদের কাছে পাত্তাই পাচ্ছিলো না কেউ! অবশেষে তাদের জয়রথ থামাল দুর্বার রাজশাহী। রায়ান বার্লের ঘূর্ণিতে মাঝারি মানের লক্ষ্য তাড়ায় আটকে গেল রাইডার্সরা।
চট্টগ্রামে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭০ রান সংগ্রহ করে রাজশাহী। জবাবে খেলতে নেমে ১৯ ওভার ২ বলে ১৪৬ রানে অলআউট হয় রংপুর।
১৭১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে রংপুর শেষ পর্যন্ত অল আউট হয়েছে ১৪৬ রানে। আর তাতে ২৪ রানে হেরে অপরাজিত তাকা হল না রংপুরের।
রাজশাহীর দেওয়া ১৭১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দলীয় ১৫ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে রংপুর। এরপর দলকে পথ দেখিয়েছিলেন সাইফ হাসান। তবে দলীয় ৫৫ রানে খুশদীল শাহ আউট হলে ফের ধাক্কা খায় রংপুর। এদিকে আগ্রাসী ব্যাটিংয়ে দ্রুত স্কোরবোর্ডে রান তোলা সাইফও আউট হন ২৯ বলে ৪৩ রান করে।
সাইফ ফেরার পর ১৪ বলে ৮ রান করে সাজঘরে ফিরেন মেহেদী হাসান। এরপর ঝড়ো ব্যাটিংয়ে জয়ের আশা জাগিয়েছিলেন অধিনায়ক সোহান। তবে ২৬ বলে ৪১ রান করে সোহান আউট হওয়ার পর সাইফউদ্দিনও ১৪ বলে ২৩ রান করে আউট হলে শেষ পর্যন্ত ১৪৬ রানেই থামে রংপুরের ইনিংস। আর তাতে ২৪ রানের জয় পায় রাজশাহী।
এর আগে শুরুতে ব্যাট করতে নেমে দারুণ ব্যাটিং করেছে রাজশাহীর টপ অর্ডার। সাব্বির হোসেন–এনামুল হক বিজয়ের গড়ে দেওয়া শক্ত ভিতে দাঁড়িয়ে ঝড় তোলেছেন ইয়াসির আলী রাব্বি। সাব্বিরের ব্যাট থেকে এসেছে ১৯ বলে ৩৯ রান।
আসরজুড়ে ধারবাহিক বিজয় করেছেন ৩১ বলে ৩৪ রান। আর ইয়াসির ৩২ বলে করেছেন ৬০ রান। ২ চার ও ৬ ছক্কায় সাজানো ছিল তার ঝোড়ো ইনিংসটি। রংপুরের হয়ে ৩ টি করে উইকেট শিকার করেছেন আকিফ জাভেদ ও খুশদিল শাহ।
ম্যাচ সেরা হয়েছেন রায়ান বার্লের