www.HelloBangla.Newsরাজনীতি১৬  জানুয়ারি, ২০২:  জুলাই ঘোষণাপত্রের ওপর সব রাজনৈতিক দলের অংশগ্রহণে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে সর্বদলীয় যে বৈঠকের আয়োজন করা হয়েছে, অবশেষে তাতে বিএনপি অংশ নেবে।

এ তথ্য নিশ্চিত করে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, সংলাপে অংশ নিতে বিএনপি এক প্রতিনিধি যাবেন। তিনি জানান, বৈঠকে বিএনপির একজন প্রতিনিধি অংশ নেবেন। তিনি হলেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

যদিও শুরুতে ওই সংলাপে যোগ দেওয়া নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিলো। দলের একজন নেতার পক্ষ থেকে জানানো হয় ‘বিএনপি সর্বদলীয় বৈঠকে যাচ্ছে না’। পরে উক্ত নেতা সেটাকে ‘ভুল সংবাদ’ বলে মন্তব্য করে। 

গতকাল রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বৈঠকের তথ্য জানানো হয়। প্রেস উইং থেকে জানানো হয়, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে ফরেন সার্ভিস একাডেমিতে জুলাইয়ের ঘোষণাপত্রের ওপর একটি সর্বদলীয় বৈঠকের আয়োজন করবে।