www.HelloBangla.News – লাইফস্টাইল – ২৭ জানুয়ারি, ২০২৫: শীত কাল মানেই মাজাদার পিঠার আয়োজন। এই সময় প্রায় প্রতিটি ঘরে ঘরে তৈরি হয় বিভিন্ন ধরণের মাজাদার সব পিঠা। আজ দেওয়া হলো নারিকেল ভাপা পুলি পিঠার রেসিপি।
উপকরণ:
চালের গুড়ো-২ কাপ, নারিকেল ২ কাপ, গুড়-১ কাপ, ঘি-২ চামচ, এলাচ,তেজপাতা এবাং ভাজার জন্য তেল।
প্রস্তুত প্রণালী:
প্রথমে পিঠার জন্য পুর তৈরি করব। নারিকেল গুড দিয়ে নেড়ে নিব ঝরঝরে হলে নামিয়ে নিব সাথে ২ চামচ ঘি দিয়ে দিব।
পানি ফুটিয়ে নিব তারপর চালের গুড়ো দিয়ে ডো তৈরি করব।ঠান্ডা হলে ময়ান করে নিব।এবার রুটি বেলে পুর দিয়ে পিঠা বানিয়ে নিব ইচ্ছে মত ডিজাইন করে তারপর সব একই রকম বানিয়ে নিব একটা পাতিলে পানি দিয়ে উপরে স্টিমার দিয়ে পিঠস গুলো দিয়ে দিব ঢাকনা দিয়ে রাখব ১০ মিনিট পরে নামিয়ে পরিবেশন করব নারিকেল ভাপা পুলি পিঠা এই শীত অবশ্যই বানিয়ে নিবেন লোভনীয় ভাপা পুলি পিঠা।
