www.HelloBangla.News – লাইফস্টাইল – ৭ জানুয়ারি, ২০২৫: কত বিচিত্র ধরণের পিঠা তৈরি হয় এই শীতের মৌসুমে। তবে তক্তি পিঠা সব সময়ের জন্য একটি মজাদার একটি খাবার। আজ দেওয়া হলো এই তক্তি পিঠার রেসিপি।
উপকরণ:
চাউলের গুরা-২/৩ কাপ, কোড়ানো নারিকেল-১ কাপ, গরম মসলা ( ২ টা এলাচ+ ছোট ১ টা দারুচিনি+ ২ টা লং), চিনি ১ কাপ, গুড়া দুধ ১/৪ কাপ, এলাচ গুড়া ১/৪ চা চামচ, ঘি ১ চামচ, লবন ১ চিমটি।
প্রণালী:
কড়াইয়ে ২/৩ কাপ চাউলের গুরা শুকনা টেলে নিতে হবে,নেমে ঠান্ডা করে নিতে হবে।
অন্য কড়াইয়ে ১ কাপ নারিকেল দিয়ে এর মদদেগরম মসলা দিয়ে নেড়ে চেড়ে কিছু সময় ভেজে নিব,নারিকেল শুকনা হয়ে আসলে১ কাপ চিনি ১ চিমটি লবন দিয়ে নেরে চেড়ে, চিনি গলে আসলে চালের ভাজা গুড়িটা দিয়ে নেড়ে,১/৪ কাপ গুড়া দুধ দিয়ে, এলাচ গুড়া দিয়ে নেরে চেড়ে, শেষে ১ চামচ ঘি দিয়ে ভালোভাবে নেড়ে নামিয়ে, বরফির মতো করে প্লেটে ঘি ব্রাস করে ডো টা দিয়ে, চাকু দিয়ে কেটে পরিবেশন করতে হবে।
