www.HelloBangla.Newsখেলাধুলা১৯  জানুয়ারি, ২০২: বিপিএলের আজকের ম্যাচে সহজেই জয় পেয়েছে ফরচুন বরিশাল। চিটাগং কিংসকে তারা হারিয়েছে ৬ উইকেটে। জয়ের জন্য ১২২ রানের লক্ষ্যে খেলতে নেমে ৩২ রানে ৩ উইকেট হারিয়ে ফেলেছিল ফরচুন বরিশাল। শেষ পর্যন্ত ডেভিড মালানের ফিফটিতে সহজ জয়ই পেয়েছে তামিম ইকবালের দল। চিটাগং কিংসকে ৬ উইকেটে হারিয়ে দ্বিতীয় স্থান মজবুত করেছে বরিশাল।

আজ রবিবার (১৯ জানুয়ারি) জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২১ রানে থামে চট্টগ্রাম। জবাবে ১৯ বল ও ৬ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে তামিম ইলবালের দল।

এর আগে, টস হেরে ব্যাটিংয়ে নেমে ৩৯ রানেই ৫ উইকেট হারায় স্বাগতিকরা। টপ-অর্ডারের ব্যর্থতার দিনে উসমান খান ও মোহাম্মদ মিথুন দাঁড়াতে পারলেও বাকিদের কেউই দুই অঙ্ক স্বপ্ন করতে পারেনি।

পারভেজ হোসেন ইমন ৩ বলে ১, গ্রাহাম ক্লার্ক ৪ বলে ৮, হায়দার আলী ৩ বলে ১ ও শামীম হোসেন ৬ বলে ৫ রানে করে একে একে সাজঘরে ফেরেন।

এ ছাড়া উসমান ১৩ বলে ১৯ ও মিঠুন ৩৪ বলে ৩৫ রান করেন। শেষদিকে ৩৪ বলে ২৭ রান করে মান বাঁচাতে অবদান রাখেন আরাফাত সানি।

বরিশালের হয়ে ফাহিম আশরাফ ও রিপন মণ্ডল তিনটি করে উইকেট নেন।