www.HelloBangla.Newsআন্তর্জাতিক১৫  জানুয়ারি, ২০২:  বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠজনের কাছ থেকে ফ্ল্যাট উপহার নিয়ে চাপের মুখে থাকা যুক্তরাজ্যের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক পদত্যাগ করেছেন। টিউলিপের বাদ পড়ার পর নতুন অর্থনীতিবিষয়ক মিনিস্টার হিসেবে লেবার পার্টির এমপি এমা রেনল্ডসকে নিয়োগ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।

গত বছরের জাতীয় নির্বাচনে ওয়াইকম্ব এলাকা থেকে নির্বাচিত হন ৪৭ বছর বয়সী এমা রেনল্ডস। এর আগে ২০১০ থেকে ২০১৯ সালের মধ্যে মধ্য ইংল্যান্ডের বিভিন্ন আসন থেকে নির্বাচন করে আইনপ্রণেতা হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

গতকাল মঙ্গলবার (১৪ জানুয়ারি) তিনি পদত্যাগ করেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।

পদত্যাগপত্রে টিউলিপ সিদ্দিক বলেছেন, আমি আমার সব আর্থিক যোগাযোগ ও সম্পর্ক সম্পূর্ণরূপে প্রকাশ করেছি। তবে এটি স্পষ্ট যে, এই পরিস্থিতি সরকারের জন্য একটি বিভ্রান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

গত বছর যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে জয় পায় লেবার পার্টি। এরপর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন কেয়ার স্টারমার। তিনি নতুন সরকারে যে মন্ত্রিসভা গঠন করেন সেখানে টিউলিপ সিদ্দিককে সিটি মিনিস্টারের দায়িত্ব দেন। তার কাজ ছিল দেশটির আর্থিক বিষয়াবলীতে সম্ভাব্য দুর্নীতি প্রতিরোধ করা। তবে যে দুর্নীতি প্রতিরোধের দায়িত্ব তাকে দেওয়া হয়েছিল, সেই দুর্নীতির অভিযোগের মুখে বাধ্য হয়ে মন্ত্রিত্ব ছাড়তে হয়েছে তাকে। টিউলিপ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের খুব কাছের বন্ধু হিসেবে পরিচিত ছিলেন।