www.HelloBangla.News – খেলাধুলা – ১২ জানুয়ারি, ২০২৫: বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাথিউসের বিতর্কিত আউটের পর বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সুযোগ পায়। তখন দলের অধিনায়ক ছিলেন সাকিব আল হাসান। ম্যাথিউসের সেই আউট নিয়ে অনেক সমালোচনা হয়েছে। তবে দেশে ক্রিকেট প্রেমিরা খুশি ছিলো কেননা বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে না জিতলে আজ চ্যাম্পিয়ন ট্রফিতে খেলার সুযোগ পেতো না। বিশ্বকাপের অধিনায়ক সাকিবকে বাদ দিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। আরও বাদ পড়েছেন লিটন দাস। যদিও লিটন দাসের নেতৃত্বে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ জয়লাভ করে। সাম্প্রতিক সময়ে লিটন দাস রান পাচ্ছিলেন না।
দলে ওপেনিংয়ের জন্য রাখা হয়েছে সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম আর তরুণ পারভেজ হোসেন ইমনকে।
দলের নেতৃত্বে থাকছেন যথারীতি নাজমুল হোসেন শান্ত। তামিম ইকবাল আগেই অবসর নিয়েছেন, সাকিবও নেই। তবে আছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম আর মাহমুদউল্লাহ রিয়াদ।
স্পিন বোলিংয়ে মেহেদী হাসান মিরাজের সঙ্গে রিশাদ হোসেন আর নাসুম আহমেদ আছেন। পেস আক্রমণে তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমানের সঙ্গে তরুণ তানজিম হাসান সাকিব আর নাহিদ রানা।
চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ স্কোয়াড:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা।