www.HelloBangla.News – লাইফস্টাইল – ৯ জানুয়ারি, ২০২৫: শীতের মৌসুমে মুখরোচক খাবার গুলোর মধ্যে অন্যতম হচ্ছে চিকেন পাকোড়া। তবে আমরা সাধারণত জানি সমজি দিয়েই অধিংকাশ পাকোড়া তৈরি হয়। কিন্তু এখন চিকেন দিয়েও তৈরি হচ্ছে মাজাদার পাকোড়া। আজ দেওয়া হলো চিকেন পাকোড়ার রেসিপি।
উপকরণ:
চিকেন কিমা ছোট টুকরা করা-১কাপ, পিঁয়াজ কুচি-৩ টেবিল চামচ, কাঁচা মরিচ কুচি, ২টেবিল চামচ, পিঁয়াজ বাটা-১ টেবিল চামচ, রসুন বাটা-১চা চামচ, আদা বাটা-১ চা চামচ, জিরা গুঁড়া-হাফ চা চামচ, লাল মরিচ গুঁড়া ১ চা চামচ, হলুদ গুঁড়া হাঁফ চা চামচ, লবন স্বাদ মত, তেল ভাজার জন্য।
প্রস্তুত প্রণালী:
প্রথমে চিকেন কিমার সাথে এক এক করে সব উপকরণ একসঙ্গে মেখে নিতে হবে। এবার চুলায় একটা প্যান বসিয়ে তাতে তেল দিতে হবে পরিমান মত। এবার কিমা দিয়ে পাকোড়ার সেপ দিয়ে গোল ও হতে পারে আবার চ্যাপ্টাও হতে পারে যার যে রকম ইচ্ছে সেপ দিয়ে এবার ডুবো তেলে ছেড়ে দিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে উঠিয়ে গরম গরম সসের সাথে পরিবেশন করুন।
