www.HelloBangla.Newsরাজনীতি জানুয়ারি, ২০২: ২০০৮ সাল থেকে গত বছরের ৫ আগস্ট পর্যন্ত সারাদেশে ২ হাজার ২৭৬ জনকে ক্রসফায়ারে হত্যা এবং ১৫৩ জনকে গুমের অভিযোগ এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে পৃথক আবেদন দাখিল করেছে বিএনপি।  

এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে অভিযোগটি দায়ের করেন দলটির গুম,খুন তথ্য সংরক্ষণ সমন্বয়কের দায়িত্বে থাকা মো. সালাউদ্দিন খান পিপিএম। এসময় উপস্থিত ছিলেন আইনজীবী নুরুল ইসলাম জাহিদ।  

বিএনপি বলছে, তাদের মতো বড় একটি রাজনৈতিক দলকে নিশ্চিহ্ন করার উদ্দেশ্যেই ২০০৮ সাল থেকে গত পাঁচই অগাস্ট পর্যন্ত সারাদেশের জেলা, উপজেলা, মহানগর ও ইউনিয়ন পর্যায়ে ক্রসফায়ারের ঘটনা ঘটানো হয়েছে – সেজন্য অভিযোগ দায়ের করা হয়েছে।

এছাড়া ১৫৩ জনকে গুমের ঘটনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত একটি চিঠিও চিফ প্রসিকিউটরের কাছে জমা দিয়েছে বিএনপি।