www.HelloBangla.Newsলাইফস্টাইল১৪ জানুয়ারি, ২০২: বাংলাদেশের শীতকালিন পিঠা তৈরির রেওয়াজ একসময় শুধু গ্রামের মানুষের মধ্যে সীমাবদ্ধ ছিলো। আস্তে আস্তে সেই পিঠা শহরেও বেশ জনপ্রিয় হয়েছে। গ্রামীণ নারীদের তৈরি সেই ঐতিহ্যবাহী পিঠাকে দেশের সর্বত্র জনপ্রিয় ও সার্বজনীন করতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে কালিনারী ক্লাব।  যার প্রয়াস এবারও লক্ষ্য করা গেছে। পিঠা তৈরির শিল্পীদের মূল্যায়নের জন্য ‍কালিনারী ক্লাব প্রতি বছরের মতো এবারও আয়োজন করেছিলো পিঠা প্রতিযোগিতা উৎসব। 

গতকাল সোমবার (১৩ জানুয়ারি) ঢাকার বনানীতে ITICA তে এই উৎসবে জমজমাট এক আসর বসেছিলো। সারা দেশ থেকে অসংখ্য রেসিপি থেকে সেরা বিশ প্রতিযোগী বাছাই করা হয়। সেরা বিশজন ITICA তে আসেন তাদের প্রতিযোগিতায় পাঠানো রেসিপি নিয়ে। 

পিঠা প্রতিযোগিতার বিচারক হিসাবে ছিলেন বাংলাদেশের স্বনামধন্য ইন্টারন‍্যাশনাল সেলিব্রিটি শেফ টনি খান এবং বাংলাদেশ শেফ ফেডারেশনের প্রেসিডেন্ট শেফ জহির খান এবং  কালিনারী ক্লাবের প্রেসিডেন্ট কাকলি কলি সাহা। হাড্ডাহাড্ডি লড়াই শেষে বিচারকদের সুক্ষ বিচারে নির্বাচিত হয় সেরা তিন বিজয়ী। 

প্রথম হয়েছেন নওগাঁর রন্ধনশিল্পী মুনিরা আকতার  রুমা। দ্বিতীয় হয়েছেন ঢাকার আমিনা আকতার এবং  তৃতীয় হয়েছেন সিলেটের শাহানা আকতার।  অনুষ্ঠানটি পরিচালনা করেন ক্লাবটির প্রেসিডেন্ট কাকলি কলি সাহা এবং ফাউন্ডার মেম্বার রা। 

অনুষ্ঠানটির গিফ্ট স্পন্সর এর দায়িত্বে ছিলো আহমেদ গ্রুপ। 

সেরা বিশজনকেই পুরস্কৃত করা হয়। এবং  সেরা তিনজনকে ক্রেস্ট এবং পুরস্কার হাতে তুলে দেন শেফ টনি খান শেফ জহির খান এবং  ক্লাবের প্রেসিডেন্ট কাকলি কলি।

বিপুল সংখ্যক দর্শক ও রন্ধন শিল্পীর সামগম ঘটে অনুষ্ঠানটিতে। আগতরা এই ধরণের পিঠা উৎসব ও প্রতিযোগিতার আয়োজনের জন্য কতৃপক্ষকে ধন্যবাদ জানায়।