www.HelloBangla.Newsলাইফস্টাইল১৫  জানুয়ারি, ২০২:  কালারফুল এগ রাইস একটি মজাদার দুপুর বা রাতের খাবার। তবে শীতের সময় এই খাবারটি সকালেও খাওয়া যায়। আজ দেওয়া হলো কালারফুল এগ রাইস এর রেসিপি। আপনি ইচ্ছা করলে ঘরে বসেই রেসিপিটি তৈরি করতে পারেন। 

 

উপকরণ:

সাদা ভাত-৩০০ গ্রাম, পেয়াজ কুচি-২ টা, কাঁচা মরিচ হ্যাশ কাট-১৫/১৬ টা, লবণ-স্বাদমতো, হলুদ গুড়ো-সামান্য পরিমাণ, রসুন কিমা-১চা চামচ, ডিম-২ টা, গোল মরিচের গুঁড়ো-সিকি চা-চামচ, লেবুর রস-আধা চা-চামচ, রান্নার তৈল-২ টেবিল চামচ ও ধনে পাতা কুচি ইচ্ছে মত।

 

প্রস্তুত প্রণালী:

প্রথমে একটি কড়াই চুলায় বসিয়ে মিডিয়াম আঁচে তেল দিয়ে হালকা গরম করে নিতে হবে এর পরে রসুন কিমা দিতে হবে। কিমা বাদামী বর্ণের হয়ে আসলে পেঁয়াজ ও কাঁচা মরিচ দিয়ে নাড়তে হবে এবং এর মধ্যে হলুদ ও লবণ দিয়ে দিতে হবে। হালকা ব্রাউন হয়ে আসলে ডিম ও গোল মরিচ গুঁড়ো দিয়ে ডিম গুলো কে একবারে ঝুড়ি বানিয়ে ফেলতে হবে। এরপর ডিম সোনালী রং হয়ে আসলে ভাত দিয়ে অনরবত নাড়তে হবে। ভাত ভাজি থেকে হালকা তৈল বের হয়ে আসলেই লেবুর রস ও ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে সার্ভিং ডিশে ইচ্ছে মত পরিবেশন করুন।

রন্ধন শিল্পী - রেনু আহমেদ
রন্ধন শিল্পী – রেনু আহমেদ