www.HelloBangla.Newsআন্তর্জাতিক২৬  জানুয়ারি, ২০২: ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোতে ‘এম ২৩’ বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর ১৩ সদস্য নিহত হয়েছেন। শনিবার (২৫জানুয়ারি) জাতিসংঘের কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। 

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো জানিয়েছেন, চলমান সংঘাত নিরসনে কঙ্গো ও রুয়ান্ডার নেতাদের সঙ্গে কথা বলেছেন তিনি।

ক্ষিণ আফ্রিকার সেনাবাহিনীর জানিয়েছে, গোমা শহরে বিদ্রোহীদের ঠেকাতে গিয়ে তাদের নয় সেনা নিহত হয়েছেন। এছাড়া সংঘর্ষে মালাউইর তিন ও উরুগুয়ের এক সেনা প্রাণ হারিয়েছেন।

প্রধান বিদ্রোহী এম২৩ গ্রুপ রক্তপাত এড়াতে গোমায় কঙ্গোলিজ সৈন্যদের আত্মসমর্পণের আহ্বান জানিয়েছে।   

সংঘাতের মাত্রা বেড়ে যাওয়ায় জাতিসংঘ তার অপ্রয়োজনীয় কর্মীদের গোমা থেকে সরিয়ে নিচ্ছে। এই শহরে ১০ লাখেরও বেশি মানুষ বসবাস করেন। কঙ্গোর সরকার বলছে প্রতিবেশী রুয়ান্ডা বিদ্রোহের পেছনে সমর্থন দিচ্ছে।

এমন অবস্থায় ফ্রাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ শনিবার(২৫ জানুয়ারি) ডিআর কঙ্গো এবং রুয়ান্ডার নেতাদের সাথে পৃথক ফোনকলে কথা বলার সময় লড়াই বন্ধ করার আহ্বান জানিয়েছেন।

এদিকে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, রুয়ান্ডার সেনারা  কঙ্গোর সীমান্তে জড়ো হচ্ছে  কঙ্গোর আঞ্চলিক রাজধানী গোমা দখলে এম২৩-কে সহায়তা করবে তারা। ইতোমধ্যে গোপনে কঙ্গোতে রুয়ান্ডার শত শত সেনা প্রবেশ করেছে জানানো হয় ওই প্রতিবেদনে।

এমন অবস্থায় সোমবার কঙ্গোর সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক হবে। তবে এই বৈঠকের আগেই গোমা দখলের পরিকল্পনা করছে রুয়ান্ডার সেনা ও বিদ্রোহী এম২৩ গ্রুপ।

মূলত ২০১২ সালেও গোমা শহর দখল করেছিল বিদ্রোহীরা। ওই সময় ব্যাপক আন্তর্জাতিক চাপের মুখে পড়ে রুয়ান্ডা। তখন দ্রুত সময়ের মধ্যে বিদ্রোহীরা গোমা থেকে সরে গিয়েছিল।